ঐক্যশ্রী স্কলারশিপ ২০২০
ঐক্যশ্রী হল পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু মেধাবী ছাত্রছাত্রীদের জন্য নতুন বৃত্তি। মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান জৈন পার্সি শিখ সম্পদায়ের মেধাবী পড়ুয়াদের ভবিষ্যতের আশায় আলো জ্বালাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই উদ্দ্যোগ নিয়েছে।
এই স্কলারশিপে প্রথম শ্রেণি থেকে Ph.D কোর্সে পাঠরত ছাত্রছাত্রীরা বৃত্তি পেতে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারে।
বিভিন্ন ধরনের স্কলারশিপ:-
১) প্রি- ম্যাট্রিক স্কলারশিপ
২) পোস্ট - ম্যাট্রিক স্কলারশিপ
৩) মেরিট কাম মিনস স্কলারশিপ
আবেদনের তারিখ :-
আবেদন শুরু ১ আগস্ট ২০২০
আবেদনের শেষ তারিখ ১৫ অক্টোবর ২০২০
প্রি- ম্যাট্রিক স্কলারশিপ :-
যে সমস্ত ছাত্র ছাত্রী ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণিতে পাঠরত তারা প্রি- ম্যাট্রিক স্কলারশিপ এর জন্য আবেদন করতে পারবেন।
No comments